কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের আর রক্ষা নেই: যুবদল সভাপতি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আওয়ামী লীগের সময় শেষ—এমন দাবি করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তরুণরা রাস্তায় নেমে গেছে, সরকারের আর রেহাই নেই। এবার সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব। আমরা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব, ইনশাআল্লাহ।’

সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রোববার (৯ জুলাই) তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। ভোটাধিকার পুনরুদ্ধার, বাক-স্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে সিলেট বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।

টুকু বলেন, সরকার যতই নির্যাতন করুক, নেতাকর্মীদের কারারুদ্ধ করুক—আন্দোলন দমানো যাবে না। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের অংশ হিসেবে আমাদের এই তারুণ্যের সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তিনি আন্দোলন-সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের যৌথ সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে আরও বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন মিলন, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, বিল্লাল হোসেন তারেক, সাইদুর রহমান, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহপ্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ শহীদুল আলম টিটুসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

১০

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

১১

কলাটি কত নম্বরের সুতা দিয়ে বাঁধা হয়েছে?

১২

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

১৩

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

১৪

ঢাকায় ২ দিনব্যাপী সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

১৫

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

১৬

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

১৭

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

১৮

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

১৯

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

২০
X