কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘কাদের-চুন্নুর মতো মীর জাফরদের বয়কট করতে হবে’

জাপা মহাসচিব কাজী মামুনুর রশিদ।। পুরোনো ছবি
জাপা মহাসচিব কাজী মামুনুর রশিদ।। পুরোনো ছবি

আগামী ৯ মার্চ দলের কাউন্সিল উপলক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টির রওশনপন্থিরা। সিলেটে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন জাপা মহাসচিব কাজী মামুনুর রশিদ।

অনুষ্ঠানে তিনি বলেন, কারবালা ষড়যন্ত্রের মতোই গেল নির্বাচনে রক্তপাতহীন ষড়যন্ত্রের মাধ্যমে জি এম কাদের নামধারী এরশাদের পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তাই কাদের-চুন্নুর মতো মীর জাফরদের আজীবনের জন্য বয়কট করতে হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কাদের-চুন্নুকে উৎখাত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এরশাদের সৈনিকরা ঘরে ফিরবে না।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, জি এম কাদেরের সামনে যদি একটি ন্যায়সঙ্গত দাবিও উথাপন করা হয়, তাতেও তিনি বহিষ্কারের আদেশ দেন। মনে রাখতে হবে ফিরোজ রশিদ এক দিনে সৃষ্টি হয়নি। তিনি তার অফিসে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় নির্বাচন নিয়ে কাদের-চুন্নুর আচরণের প্রতিবাদ করায়, তাকে বহিষ্কার করা হয়।

কাজী মামুন বলেন, ২৬টি আসনে আওয়ামী লীগ সভাপতি নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেন। তাহলে জি এম কাদের-চুন্নু আসন সমঝোতার কথা অস্বীকার করলেন কেন? এটা কি প্রতারণা নয়? তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং আমাদের উচিত হবে প্রতারক কাদের-চুন্নকে আজীবনের জন্য বয়কট করা।

এ সময় জাপা মহাসচিব কাজী মামুন আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বর্ধিত সভা ও ৯ মার্চের কাউন্সিল সফল করতে সিলেট বিভাগের জাতীয় পার্টির এরশাদ প্রেমিক নেতাকর্মীদের উপস্থিত থাকা আহ্বান জানান।

দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন, রাহগির আল মাহি সাদ এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, পার্টির উপদেষ্টা এম এ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা আমানত হোসেন, ফখরুল আহসান শাহজাদা, পীরজাদা জুবায়ের আহমেদ, জহির উদ্দিন জহির, আব্দুর রহমান চৌধুরী, আবু সাঈদ লিয়ন, এরফান উদ্দিন, মিরাজুল ইসলাম রাজ, সাহেদ কাদরী ও মাসুদ হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X