কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:২০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) রাতে ভোট গণনা শেষে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। এর আগে নূর গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং রাশেদ খান ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে নুরুল হক নুর ছাড়াও ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক প্রার্থীরা ছিলেন মুহাম্মদ রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যগুলো জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

নুরুল হক নুর ১৩৫ ভোট, রাশেদ ১০৯ ভোট এবং হাসান আল মামুন পেয়েছেন ৪৩ ভোট।

উচ্চতর পরিষদে ৮টি পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। উচ্চতর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X