কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা প্রিন্সের বাসায় মঈন খান

কারামুক্ত বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেন ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
কারামুক্ত বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেন ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকার কলাবাগানে প্রিন্সের বাসায় যান তিনি।

এ সময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। এ ছাড়া প্রিন্সের অসুস্থ স্ত্রীরও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। ড. মঈন খান এ সময় এমরান সালেহ প্রিন্সের নির্বাচনী এলাকাসহ ময়মনসিংহ বিভাগের দলীয় নেতাকর্মীদের মুক্তি, মামলায় জামিন বিষয়ে আলোচনা করেন। এমরান সালেহ প্রিন্স তার খোঁজ নিতে বাসায় আসার জন্য মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এর আগে গত বছরের ৪ নভেম্বর বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে বিএনপি নেতা প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X