কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিল সিপিবি

সিপিবির কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় দলের উপদেষ্টা পদ থেকে মনজুরুল আহসান খানকে স্থায়ী অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। ছবি : সংগৃহীত
মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিল সিপিবি

দলে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য গঠনতন্ত্র অনুযায়ী কমরেড মনজুরুল আহসান খানকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সাবেক এই সভাপতির সদস্য পদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। সদস্য পদ স্থগিত থাকাকালীন তার কার্যকলাপ সম্পর্কে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে সেক্ষেত্রে পুনরায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের শৃঙ্খলা, রীতিনীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, পরেশ কর, কেন্দ্রীয় সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কন্ট্রোল কমিশনের সদস্য মাহবুব আলম, ডা. এম এ সাঈদ, আবু হোসেন, কাজী সোহরাব হোসেন, সুজাত আলী, কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফি রতন, অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবীব লাবলু, ডা. দিবালোক সিংহ, অ্যাড. এমদাদুল হক মিল্লাত, জলি তালুকদার, অ্যাড. মন্টু ঘোষ, মনিরা বেগম অনু, অ্যাড. সোহেল আহমেদ, অ্যাড. মাকছুদা আক্তার লাইলী, এস.এ রশিদ, রাগীব আহসান মুন্না, হাসান তারিক চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X