কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আতঙ্কে আবারও গ্রেপ্তার শুরু করেছে সরকার : রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কারামুক্ত নেতাকর্মীদের সঙ্গে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কারামুক্ত নেতাকর্মীদের সঙ্গে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার অজানা আতঙ্কে আবারও গ্রেপ্তার-নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে। তারা আন্দোলনের ভয়ে এই নেতাকর্মীদের আটক করেছে। এখন আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই সরকারের কারাগার বিষাক্ত গ্যাস চেম্বারের মতো। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটা এই সরকার দেয়নি। এই তীব্র শীতের মধ্যেও তাদের একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দিয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নিপীড়ন-নির্যাতন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের কারাসেলে ২৪ ঘণ্টা বন্দি করে লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। কৃষক দলের পলাশ কিছুদিন আগে বের হয়েছে, তার ওপর ভীষণভাবে নিপীড়ন-নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়, প্রতিরোধ করার চেষ্টা করে- এটা সরকার বুঝতে পারেনি।

বিএনপির এই নেতা বলেন, কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যে কোনো মুহূর্তে তাদের আবার গ্রেপ্তার করতে পারে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, যার ভাইকে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মেরে ফেলেছে, সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধার ভাই ইশতিয়াক আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে, যাতে বিএনপি আবার আন্দোলন করতে না পারে।

এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X