কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

মৎস্যজীবী দল লোগো। ছবি : সংগৃহীত
মৎস্যজীবী দল লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাতা আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে মৎস্যজীবী দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিগগির আলোচনা করবে সংগঠনটি।

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সংগঠনটির সদস্য সচিব মো. আব্দুর রহিম কালবেলাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে ‘জেলে দল’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ছত্র নারায়ণ দাস। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ‘জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। পরবর্তীতে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মাহতাবকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মৎস্যজীবী দলের প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়। সেজন্য ২৯ ফেব্রুয়ারিকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন হিসেবে ধরা হয়।’

তবে ‘লিপ ইয়ার’ (বাংলায় যাকে বলা হয় অধিবর্ষ) না হলে সে বছর ২৮ ফেরুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মৎস্যজীবী দল। যে বছর ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে, সেই বছরটাকেই ‘লিপ ইয়ার’ বলা হয়। প্রতি চার বছর পর পর এই দিনটা আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X