কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনেই সরকারের পতন ঘটবে : রাশেদ প্রধান

পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা জাগপা আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা জাগপা আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, একতরফা, ডামি ও আসন ভাগাভাগির প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারসহ সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দ্বাদশ সংসদ বাতিল এবং একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। সেদিন বেশি দূরে নয়, আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।

২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা জাগপা আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাশেদ প্রধান। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নোয়াখালী সোসাইটি ভবনে এই আলোচনা সভা হয়। পরে জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেন রাশেদ প্রধান।

জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রীতা রহমান, সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, যুক্তরাষ্ট্র জাসাস নেতা সাইদ আজাদ, জে এফ সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নিউইয়র্ক সিটি সভাপতি হাজী আনোয়ার, নিউইয়র্ক বিএনপির সভাপতি ফারুক, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাংবাদিক কাজল, আশরাফুল হাসান, ইকবাল পাটোয়ারী, মাইন উদ্দিন আশরাফ, মাওলানা নূর নবী, ইসমাইল হোছাইন, আব্দুল মান্নান দিদার, ইমরান হোসেন, জোবায়ের হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১০

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১১

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৪

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৫

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৭

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৮

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

২০
X