কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

সরিষার মধ্যেই ভূত : কর্নেল অলি

রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অলি আহমদ। ছবি : কালবেলা
রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অলি আহমদ। ছবি : কালবেলা

সরিষার মধ্যেই ভূত থাকায় সরকারের উদ্যোগ সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে, বরং দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। কারণ, আপনার দলীয় ও সরকারের কর্তাব্যক্তিরা এর সাথে জড়িত। এছাড়াও ফুটপাত, রাস্তা, বাস, ট্রাক, মিনিবাসসহ বিভিন্ন অফিসে অহরহ দুর্নীতি ও চাঁদাবাজি হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে, সরিষার মধ্যেই ভূত, এই ভূত তাড়াবে কে?

শুক্রবার (১ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমদ।

এলডিপির প্রেসিডেন্ট বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অনেকে অর্ধাহারে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছে। যেখানে নুন আনতে পান্থা ফুরায়- সেখানে তার উপর যোগ হচ্ছে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য। কে শুনবে নির্দিষ্ট আয়ের বা গরিব মানুষের নীরব কান্না?

অলি আহমদ বলেন, ভোট চুরির মাধ্যমে বিগত ১৫ বছর যাবত দেশে গণতন্ত্র নেই। ফলে সরকারের ওপর জনগণের আস্থাও নেই এবং ফিরেও আসবে না। সংকট উত্তোরণে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। একগুঁয়েমি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। সরকারের উচিত হবে, সকলের নিকট গ্রহণযোগ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পন্থায় পুনঃনির্বাচনের ব্যবস্থা করা। এতেই আসবে মুক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X