কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আনন্দ মিছিল করবে না ছাত্রদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে কোনো ধরনের আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (১ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় (আংশিক) নতুন কমিটি ঘোষণা করেছেন। নবগঠিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

আজ রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- নতুন কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কিন্তু সকলেই অবগত আছেন, গতকাল রাতে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মানুষ আগুনে পুড়ে মারা গেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সময়ে শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকেন এবং আনন্দ মিছিল করতে নিষেধ করেন।

একইসঙ্গে তারা সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের এমন শোকাবহ দিনে সবধরনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা ফুলেল শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।

তারা বলেন, ফ্যাসিবাদী সরকার বিরোধী দল দমনের কাজে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করার কারণে দেশের সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং নৈরাজ্যে বিরাজ করছে। যার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যে কোনো দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবন রক্ষার সাধারণ পদক্ষেপগুলো নিতেও তারা ব্যর্থ হচ্ছে। ফলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X