ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের রাজনৈতিক মন থাকতে হবে : বিপ্লব বড়ুয়া

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, শিক্ষার্থীদের রাজনৈতিক মন থাকতে হবে। পাশাপাশি দেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা এ দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধাশীল থাকতে হবে।

শনিবার (২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, তোমরা (নবীন) গ্রাম থেকে এসেছো বলে কোনো হীনমন্যতায় ভুগবে না। তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এমনকি বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তিনি আরও বলেন, সরকারের বড় প্রতিষ্ঠান হল জনগণ। বর্তমানে শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। আমাদের বিশ্ব নাগরিক ও সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। এছাড়া, নবীন ও কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

ডুসালসের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ধর, ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম সোহাগ, ইউনিভার্সিটি অব টেকনোলজি ঢাকার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক রাশেদা আক্তার রুপা।

এই নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে লোহাগাড়া ও সাতকানিয়া থেকে আগত বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপহার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X