কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী ইউনুস আলী।

তিনি জানান, সকালে হেলথ চেকআপ করতে সিঙ্গাপুর রওনা হয়েছেন মির্জা ফখরুল। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতিমধ্যে ডাক্তারদের এ্যামুয়েন্টমেন্টও করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মার্চ দেশে ফিরবেন।

প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিন মুক্তি পান মির্জা ফখরুল।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাবস্থায় তার প্রায় ৬ কেজি ওজন কমে যায়। স্বাস্থ্য পরীক্ষা করতে তিনি সিঙ্গাপুরে গেছেন।

কারাগার থেকে মুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।

৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশে পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিন সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।সাড়ে তিন মাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে তিনি পেয়ে গুলশানের বাসায় থাকেন। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপরত হতে পারেননি বিএনপি মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X