মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের ওপর জুলুম আরও বাড়িয়েছে সরকার : রিজভী

গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। দেশ থেকে গণতন্ত্র এখন নির্বাসিত, জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। ডামি নির্বাচনে জনগণ তাদের ভোট না দেওয়ায় জুলুম আরও বাড়িয়ে দিয়েছে। তাই জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। এর মাধ্যমে দলীয় দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ করে দিয়েছে। কিন্তু জুলুম করে আর বেশিদিন টিকে থাকা যাবে না। এ জুলুমের শেষ একদিন হবেই।

সোমবার (৪ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার শেরপুর ও শাহজাহাপুরে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, গত বছরের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ শেরপুরের বিশাল ইউনিয়নের নান্দাইল গ্রামের বিএনপি নেতা আব্দুল মতিনকে পিটিয়ে হত্যা করে। এ ছাড়াও শাহজাহানপুর উপজেলার কোট্রাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে হত্যা করে। তিনি নিহতদের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সমবেদনা জানান।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সকল বাধা উপক্ষো করে আমরা রাজপথে আছি এবং থাকব। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১২

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৩

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৪

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৫

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৬

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৭

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৮

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৯

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

২০
X