রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ইইউ-মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতেই উত্তেজনা

মঙ্গলবার ইইউ প্রতিনিধিদল চলে যাওয়ার সময় তাঁদের গাড়ির পাশে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: সংগৃহীত
মঙ্গলবার ইইউ প্রতিনিধিদল চলে যাওয়ার সময় তাঁদের গাড়ির পাশে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছেন ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে শক্তিশালী মার্কিন প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী মিশন কাজ শুরু করেছে আগেই। ইইউ ও মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির মধ্যেই ঢাকায় সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

জানা গেছে, ঢাকায় বিদেশিদের নিজেদের শক্তি দেখাতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি। এ জন্য তাদের আগমনের সময় টার্গেট করে আগেভাগেই আজ (বুধবার) সরকার পতনের একদফা আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। একই দিনে বিরোধীদের মোকাবিলায় শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ।

একই দিনে দুই দলের সমাবেশ ডাকায় রাজধানীজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে ঢাকার প্রবেশপথগুলোতে মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি করছে। অনেক ক্ষেত্রে ঢাকায় গাড়ি ঢুকতে পারছে না। এ জন্য কয়েক কিলোমিটার হেটে যেতে গন্তব্যে যেতে হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, সমাবেশ ঘিরে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয় এ জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হঠাৎ রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র কৌতূহল, উদ্বেগ, উৎকণ্ঠা। নির্বাচন ঘিরে রাজনীতির সংকট ঘনীভূত হচ্ছে। বিদেশিদের দেখাতে বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ ও বিএনপির শক্তিপ্রদর্শন চলছে। বিএনপি ১৫ জুলাই একদফার ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই প্রতিনিধি দলের আগমন উপলক্ষে তারা কর্মসূচি এগিয়ে আনে।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, দুপক্ষ মুখোমুখি হওয়ায় সংকট সুরাহার দিকে যাচ্ছে না। সংকট আরও ঘনীভূত হচ্ছে। সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না। সংঘাত গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করবে। উভয়পক্ষকে রাজনৈতিক সমাধান কীভাবে হবে সেদিকে মনোযোগী হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সংলাপ করতে হবে।

এদিকে সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীদের মৎস্যভবনসহ নয়াপল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সমাবেশ। বিশাল জমায়েত করে রাজপথে নিজেদের ‘শক্তি’ দেখাতে চায় দলটি। পাশাপাশি জনগণ আওয়ামী লীগের পাশে আছে, সেটিও দেখাতে চায় দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X