কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বারবার প্রতারিত করা যাবে না : মঈন খান

রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে জুজুর ভয় দেখিয়ে, পশ্চিমা বিশ্বের সঙ্গে ভাওতাবাজি করে প্রতারিত করা যাবে, সেটা সম্ভব নয়। ৭ জানুয়ারি সেটা প্রমাণিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর বনানীতে বিএনপির ভাইস চেয়ারম্যান কারাবন্দি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজকে কারাগারে পাঠানোর প্রসঙ্গে মঈন খান বলেন, সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটছে। আজ এর নিন্দা জানানোর কোনো রকম ভাষা আমাদের জানা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একদলীয় সরকার আজকে এখানে আছে। আর এই সরকার ক্ষমতায় থাকার জন্য কোথায় নামতে পারে তার প্রমাণ মঙ্গলবার হয়েছে। তারা মেজর হাফিজ উদ্দিন আহমদকে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। এর পেছনে পর্দার অন্তরালে সরকারের যে চাপ, বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করে সরকারি দলে যোগ দেওয়ার একটা ছলনা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু রাজনীতি নয় অর্থনীতি এবং সমাজব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ প্রশাসন, বিচারব্যবস্থা, সংসদ এবং নির্বাচন কমিশনসহ সবকিছু এই প্রতিহিংসার রাজনীতির কারণে ধ্বংস হয়ে গেছে।

মেজর হাফিজের মামলা প্রসঙ্গে তার স্ত্রী দিলারা হাফিজ বলেন, এটার একেবারেই ভিত্তি নেই। সাক্ষীদের কোনো পাত্তা নাই। আলামতও ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার স্বামীর এখন বয়স চলছে ৭৯ প্লাস। বয়স্ক মানুষ।

পরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দেখতে রাজধানীর মেরুল বাড্ডায় তার বাসায় যান ড. আবদুল মঈন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X