কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির সমাবেশ : হানিফ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি সমাবেশের ডাক দিয়েছে।

তিনি বলেন, আজকের এই সমাবেশ এমন একটা সময়ে হচ্ছে, যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আজ সমাবেশ ও শোডাউন করছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ষড়যন্ত্র আর বিষোদগার করে বিএনপি ক্ষমতায় যেতে চায় উল্লেখ করে হানিফ বলেন, আমাদের দেশে ইইউয়ের প্রতিনিধিরা এসেছেন। তাদের দেখিয়ে বিএনপি শোডাউন করতে চায়। আজ বিএনপির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিদেশিরাই তাদের ভরসা।

তিনি বলেন, আমরা কোনো বিদেশির কাছে ধরনা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব যে, আপনারা (বিএনপি) যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কী করেছিলেন আর আমরা এখন কী করেছি। আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের নেত্রী খালেদা জিয়ার আমলে কীভাবে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির সব অপকর্ম জনগণের কাছে তুলে ধরা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে এই সমাবেশ শুরু হয়। বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান , সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এদিকে সমাবেশে যোগ দিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করেন। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীনদের। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১০

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১১

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১২

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৩

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৪

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৫

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৬

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৭

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৮

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৯

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

২০
X