কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

২০১৪-১৮ সালে নির্বাচন গিলে খেয়েছেন, আর খেতে দেব না : ফখরুল

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতার পরিবর্তন চাই। আপনি বারবার নির্বাচন গিলে খেয়ে ফেলেছেন। ২০১৪ সালে খেয়েছেন, ২০১৮ সালে একবার খেয়েছেন, আবারও খেতে চাইছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না।

যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণা লক্ষ্যে বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করেই ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের। তবে সমাবেশে একাই ২০ হাজার নেতাকর্মী এনে তাক লাগিয়ে দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জের বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X