কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপির সৃষ্টি : নানক

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এদেশের মানুষ উন্নত বাংলাদেশ দেখুক এটা ওদের সহ্য হয় না। কারণ ওদের সৃষ্টিই হয়েছিল বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার জন্য। এজন্য ওরা নির্বাচন বর্জন করবে।

তিনি বলেন, বিএনপি এক কিলোমিটার দূরে যে সমাবেশ করছে, ওদের চেহারা জনগণ জানে। এক দফা কীসের দফা? এই দেশের অগ্রগতি সহ্য হয় না।

বুধবার (১২ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নানক বলেন, ওই হত্যাকারীর দল, ওই ঘাতকেরা আবারও নেমেছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য। যে হাত আগুন দিবে, সে হাত ভেঙে দিব। এই জবাব দেওয়ার জন্য আজকের এই শান্তি সমাবেশ।

তিনি বলেন, ওরা গণতন্ত্রের কথা বলে, এটা হলো ভূতের মুখে রামনাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, বিদেশিরা বিএনপির প্ররোচনায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে কথা বলছে, আমি তাদেরকে বলব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন না।

বিএনপিকে ‘রাজনৈতিক অপশক্তি’ আখ্যা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে এই সমাবেশ শুরু হয়। বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান , সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এদিকে সমাবেশে যোগ দিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করেন। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীনদের। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১০

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১১

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১২

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৩

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৪

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৫

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৬

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৭

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৮

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৯

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

২০
X