কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশটা এখন একটা বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ছবি : কালবেলা
মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, দেশটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে। বর্তমান সরকারের কাছে দেশটা যদিও বা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানী শাজাহানপুরে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন। গত ৯ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া তার বক্তব্য কয়েকটি পত্রিকা ভুলভাবে উপস্থাপন করেছে এমন অভিযোগ করেন মির্জা আব্বাস। ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয়, সে জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রায় ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। এ ধারাবাহিকতায় গেল বছরের ২৮ অক্টোবর অতর্কিত আক্রমণ হয়ে গেল।

তিনি বলেন, আমাদের তো এমন বিষয় না যে কালকেই ক্ষমতায় যেতে হবে। আগে বলছি এখনও বলছি, এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার জন্যই আমাদের এ আন্দোলন। এ আন্দোলন চলবে, এ আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই।

সরকার ভয়ে আছে জানিয়ে তিনি বলেন- বিশ্বব্যাপী পরিচিত, সরকার একটা ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে।

দেশটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের কাছে দেশটা যদিও বা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। একজন মন্ত্রী বলেন ‘বড়ই দিয়ে ইফতার করেন’। কিন্তু সে মন্ত্রীর হয়তো অভিজ্ঞতাই নাই, খালি পেটে বরই খেলে একজন মানুষ মারা যেতে পারেন। খালি পেটে বরই খেলে কত বড় মারাত্মক সমস্যা হতে পারে।

‘জনগণের জন্য বরই, বেগুনীর বদলে পেঁপে আরও কিছু, আর তাদের জন্য দামি ফল, খেজুর, আঙুর। শিল্পমন্ত্রীর ইফতার নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন মির্জা আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X