কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা আশ্বাস না দিয়ে বাজার সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার করতে হবে : জাসদ 

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। ছবি : কালবেলা

রমজানে খাদ্যপণ্য, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

সোমবার (১১ মার্চ) দলের অঙ্গ-সংগঠন জাতীয় যুবজোট ও ঢাকা মহানগর পশ্চিম কমিটি পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসের শুরুতেই নিত্যপণ্যের দাম কারণ ছাড়াই বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হলেও বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। বাজার সিন্ডিকেটের হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। তাই কোনো মিথ্যা আশ্বাস নয়, দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে।

জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, মহানগর পশ্চিম জাসদের সম্পাদক মফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা এবং হাসান আলী বাবু, রফিকুল ইসলাম রাজা, পারভেজ আক্তার শিল্পি, ইউনুস আলী, তোফাজ্জল হোসেন দীপু ও অংকুর ইসলাম, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, শরিফুল ইসলাম সুজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১২

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৩

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৪

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৫

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৭

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৯

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

২০
X