কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের রাজকোষ শূন্য : ড. মঈন খান

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় খোঁজখবর নিতে যান দলের সিনিয়র নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় খোঁজখবর নিতে যান দলের সিনিয়র নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাজকোষ শূন্য হয়ে গেছে।

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় বুধবার (১৩ মার্চ) তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ খোঁজ খবর নেওয়ায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রফিকুল আলম মজনু।

ড. আবদুল মঈন খান বলেন, সাংঘর্ষিক রাজনীতি আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন, তার পরিণতি কি হয়েছে। সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে, সরকার তো ক্ষমতায় আছে, তা তো আমরা দেখতেই পাচ্ছি।

তিনি বলেন, গায়ের জোর তো ক্ষমতায় থাকাই যায়। এভাবে ক্ষমতায় থাকা যাবে না কেনো? হাতে যদি বন্দুক থাকে, টিয়ারগ্যাস থাকে, জলকামান থাকে, তবে ক্ষমতায় কেনো থাকবো না? তারা ক্ষমতায় আছে এইভাবে। তারা কি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আছে, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে?

তিনি আরও বলেন, সরকার বুলেট ও বন্দুকের জোরে যা খুশি করছে, আমরা নীরব ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই নীতিতে বিশ্বাসী নই জানিয়ে তিনি বলেন, ক্ষমতাসীনরা মুখে বলে স্বাধীনতার পক্ষের শক্তি, কাজে করে উল্টোটা। সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়েছে জানিয়ে মঈন খান বলেন, সারা বিশ্বের মিডিয়া তা দেখছে ও রিপোর্ট করেছে। প্রত্যেককে বলেছে- এখানে কোনো নির্বাচন হয়নি। এখানে একটা নির্বাচনের তামাশা হয়েছে।

সরকারের রাজকোষ শুন্য মন্তব্য করে মঈন খান বলেন, দেশের সকল অর্থনীতি আজ ফোকলা হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X