কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাপার ইফতারে সাড়া দেয়নি রাজনীতিবিদ ও কূটনীতিকরা

রাজধানীর বনানীর শেরাটন হোটেলের ইফতার মাহফিলে জাতীয় পার্টির  চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর শেরাটন হোটেলের ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

বিভিন্ন রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে আয়োজন করা জাতীয় পার্টির ইফতারে উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদ এবং কূটনীতিকদের দেখা যায়নি।

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে খোদ দলের সব শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন না।

দলটির দপ্তর সূত্র জানায়, এ ইফতারে শরিক হওয়ার জন্য রমজানের আগে থোকে দাওয়াতপত্র বিলি শুরু করে।

জাতিসংঘ, আমেরিকা, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, চীনসহ সকল দূতাবাসে জাপার দাওয়াতপত্র পাঠালেও বেশিরভাগ রাষ্ট্রদূত বা হাইকমিশনার উপস্থিত হননি।

তবে, আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ কানাডিয়ান রাষ্ট্রদূত, রুশ দূতাবাস, তুর্কিয়েসহ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি ইফতার মাহফিলে অংশ নেন।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, মন্ত্রিপরিষদের সদস্য, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের অসংখ্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান এবং আসিফ নজরুল ছাড়া আর কাউকে দেখা যায়নি।

জাপার এক প্রেসিডিয়াম সদস্য জানান, গত বছর নির্বাচনী বছরের সুযোগ নিয়ে জি এম কাদের পার্টির এক প্রেসিডিয়াম সদস্যকে ইফতার পার্টির যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন। পরবর্তীতে কাঙ্ক্ষিত ২৬ আসনে তার নাম না আসায় এবার কেউ ইফতার মাহফিলে আর্থিক সহযোগিতা করেননি।

ইফতারের পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিশ্ব আজ এক ভয়াবহ সংকট অতিক্রম করছে। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা, অসহনশীলতা, অন্যায্যতা, অমানবিকতায়পূর্ণ আমাদের বিশ্বব্যবস্থা।

তিনি আরও বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশেহারা। সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারণ করেছে। জরুরি ভিক্তিতে এ সকল সংকটের সমাধান প্রয়োজন ।

তিনি বলেন, মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। সশস্ত্র সহিংসতা ও উন্নয়ন সংক্রান্ত জেনেভা ঘোষণা অনুযায়ী, সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে প্রতি বছর ৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ দ্বন্দ্ব সংঘাতে শুধু মানুষই মারা যাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ আজ বছরের পর বছর নিজ ঘর বাড়ি ছেড়ে দেশান্তরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুযায়ী নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন বা জনশৃঙ্খলাকে গুরুতরভাবে বিঘ্নিত করার ঘটনাগুলোর ফলে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ১০৮.৪ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, এটিইউ তাজ রহমান লিয়াকত হোসেন খোকা, মাসুদ উদ্দিন চৌধুরী, মোমান মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X