কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের বিবৃতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। আজ শিক্ষকদের চরিত্র যদি এমন, তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে? এমন লম্পট একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হন কীভাবে? শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অহরহ ঘটছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিচার চেয়ে দিনের পর দিন অসহায়ত্ব প্রকাশ করেন। এটা কোনোভাবেই আত্মহত্যা না, এটা একটি খুন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মানসপটে যদি অপরাধীদের আশ্রয় দেওয়ার প্রবণতা থাকে তাহলে নারীরা দেশের কোথাও নিরাপদ নয়।

মুফতী রেজাউল করীম বলেন, ইসলামী বিধান মেনে সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা মেয়েদের জন্য থাকলে এবং সেখানে নারীদের দ্বারা পরিচালনা করলে এ ধরনের ঘটনা ঘটবে না। ইসলাম নারীদের শুধু সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। ইসলামের সেই অধিকার প্রতিষ্ঠা হলে নারীরা কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হবে না।

তিনি বলেন, ফাইরুজ অবন্তিকার হত্যাকাণ্ডের জন্য দায়ী শিক্ষক ও সহপাঠীসহ সকলকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে লম্পটগুলো এমন শাস্তি দেখে এহেন অপকর্ম থেকে বিরত থাকে। সেইসঙ্গে সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সাথে জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে।

চরমোনাই পীর বলেন, বিশ্ববিদ্যালয়ের মানুষরুপী লম্পট কিছু শিক্ষক হিজাব নিষিদ্ধে উঠেপড়ে লেগেছে। আসলে যাদের চরিত্র খারাপ তারাই কেবল ইসলামের বিধি-বিধানের বিরুদ্ধে কথা বলেন এবং হিজাবের বিরুদ্ধে কথা বলে। তিনি নারীদের হিজাবের বিধান অনুসরণ করার আহ্বান জানান এবং যারা স্বেচ্ছায় হিজাব বা পর্দা করবে তাদের সেই সুযোগে বাধা দেওয়ার এখতিয়ার কারও নেই মর্মে আইন পাস করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X