কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কাছে আমরা ঋণী : ইশরাক

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। আমরা তাদের কাছে ঋণী। এ ঋণের প্রতিদান আমাদের দিতে হবে। এর জন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা, দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার।

বুধবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী বাঁশের পুল গোলাম মোস্তফা কলেজ রোডে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদদলিত করে রেখেছে। সারা দেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে। তাদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে। রাজনৈতিক সহবস্থান আজ রূপকথার গল্পে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপি আজ একা নয়। জনগণসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে এ সরকার টিকে রয়েছে। বিনিময়ে সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।

৬৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাবুল, জামসেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপি নেতা জামান, সেলিম, শ্রমিক দলের সাবেক যাত্রাবাড়ী থানা সভাপতি শিপন খান, যুবদলের ৬৪নং আহ্বায়ক সাইফুল ইসলাম জনি, সদস্য সচিব নুরুল আমিন ফায়েল, ছাত্রদল সভাপতি শিফাত, ৬৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম, ফিরোজ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X