কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সহপাঠী বন্ধুদের ইফতার মাহফিল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে রড, লাঠিসোঁটা দিয়ে হামলা করে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা তো নয়ই, শিক্ষাঙ্গনের কর্মকর্তা থেকে কর্মচারী, সাধারণ জনগণ কিংবা গণমাধ্যম, কেউই আজ ছাত্রলীগের সন্ত্রাস থেকে নিরাপদ নয়।

তারা বলেন, নিজেদের দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি যাতে গণমাধ্যমে উঠে না আসে, সেজন্য তারা মুক্ত ও বস্তনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে চাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর টার্গেট করে হামলা করছে।

নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজাতীয় সন্ত্রাসী কার্যকলাপ নতুন কিছু নয়। এরা নিজেদের মন ও মগজে পতিত একদলীয় বাকশাল ও সন্ত্রাসবাদী চেতনা লালন করে। এরা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিংবা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী নয়। তাই এই চিহ্নিত গোষ্ঠীকে ছাত্র, জনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শধারী গণমাধ্যম তথা সকল শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।

এ সময় নেতারা অবিলম্বে সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X