কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা : তাঁতী দল

রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে জেলা তাঁতী দলের মতবিনিময় সভায় নেতারা। ছবি : সংগৃহীত
রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে জেলা তাঁতী দলের মতবিনিময় সভায় নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, এই সরকার আবারও একতরফা, ডামি নির্বাচন করে জোরপূর্বক ক্ষমতায় বসেছে। বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে পড়বে। এ জন্য দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে জেলা তাঁতী দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা তাঁতী দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাতে কেন্দ্রীয় তাঁতী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মুঈদ খানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সদস্য মিলন ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম, হাজী মাজহারুল, অ্যাডভোকেট আবুল কালাম, সদস্য জিয়া, বাবুল, খোকন, মিলন, মহানগর তাঁতী দলের সদস্য মোশারফ হোসেন, বিএনপি নেতা হাসানুজ্জামান সেতু ও পবা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল লতিব মুকুল, গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আজীজ, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন ও হামিম, পবা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব জাহিদ হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সাদনান সাকিব, বিপ্লব, পান্না, মোবারক হোসেন, কাঁটাখালী পৌর তাঁতী দলের সদস্য সচিব আল আমিন ও নওহাটা পৌর তাঁতী দল নেতা আলাউদ্দিন প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে বিদেশে যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এভাবে আর চলতে দেয়া যাবে না। বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় আগামীর আন্দোলন সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে রাজশাহী জেলা তাঁতী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার কথা বলেন সংগঠনের এই কেন্দ্রীয় আহ্বায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X