কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে তাঁতী দল নেতা কাজী মনিরের ঈদ উপহারসামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহারসামগ্রী বিতরণে ড. কাজী মনিরুজ্জামান মনির। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহারসামগ্রী বিতরণে ড. কাজী মনিরুজ্জামান মনির। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলায় নিজ বাসভবনের সামনে মিম কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন্য এই উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য তথা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না। দলের মধ্যে এমন কারো কোনো স্থান হবে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা। তিনি (তারেক রহমান) বলেছেন, সাধারণ মানুষের মন জয় করেই বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতী দলের সভাপতি দুলাল শিকদার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমিক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতী দল নেতা মঞ্জু কাজী প্রমুখ।

ঈদ উপহারসামগ্রী বিতরণ ছাড়াও এ দিন তিনি অসহায় পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন, ১০টি ছাগল এবং নগদ অর্থ প্রদান করেন। এ সময় কাজী মনিরের সহধর্মিণী মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X