কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক ছাড়া সংলাপ নয় : প্রিন্স

বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

সংলাপের আশার প্রদীপ তেল ছাড়া জ্বালালে মুহূর্তেই নিভে যাবে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে নীতিগতভাবে রাজি না হলে বিএনপি তথা বিরোধী দল সরকারের সাথে অর্থহীন সংলাপে বসবে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথে নিজেদের একমাত্র বাধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ শনিবার (১০ জুন) সকাল থেকে রাত অবধি ধারাবাহিকভাবে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, জাসাস, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রিন্স।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণকে বিভ্রান্ত করতে তারা নিত্যনতুন বক্তব্য দিচ্ছেন। অথচ একতরফা ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের নামে প্রহসন করে ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ সংকুচিত করে সংকট তারাই সৃষ্টি করেছেন। বিএনপির দাবি মোটেও নেগেটিভ নয়, বিএনপির দাবি পজিটিভ বলেই তা জনগণ কর্তৃক সমর্থিত ও সমাদৃত হয়ে আজ গণদাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ইচ্ছামতো সংবিধান কাটা-ছিঁড়া করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিগত দিনে বারবার প্রমাণিত হয়েছে-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকারই একমাত্র বাধা। তাই এই সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই আগামীতে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের একমাত্র গ্যারান্টি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা ফরিদ আল রাজি কমল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছুম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, মহিলা দলের জেলা কমিটির পুষ্পন্নাহার, তাহমিনা আক্তার, ওলামা দলের মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, জাসাস নেতা আতাউর রহমান, এনামুল হক, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি সরকার, সদস্য সচিব হাসান শাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X