কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনকারী দলগুলোকে বিএনপির ঈদ উপহার

উপহারসামগ্রী গ্রহণ করছেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান। ছবি : সংগৃহীত
উপহারসামগ্রী গ্রহণ করছেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান। ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনের শরিক এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী ৬৫টি দলকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন প্রকারের ফল, পিঠা ও ঈদসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (০৮ এপ্রিল) মোহাম্মদপুরের আসাদগেটে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সহসভাপতি রাশেদ প্রধানকে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্য নেতারা।

পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রী পাঠানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধান।

এ ছাড়া জাগপার অপরাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত এবং ১২ দলীয় জোটভুক্ত লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও মহাসচিব আমিনুল ইসলামকেও এসব উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। লেবার পার্টিকে তারেক রহমানের পক্ষে উপহারসামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এসব উপহারসামগ্রী গ্রহণ করেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম।

বিএনপি নেতারা জানিয়েছেন, ঈদুল ফিতরের আগেই দলগুলোর কাছে তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X