কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ এখন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : যুবদল সভাপতি

খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি। ছবি : কালবেলা
খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি। ছবি : কালবেলা

দেশের জনগণ এখন সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে পরাজিত করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা প্রেস ক্লাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন টুকু। আগামীকাল সোমবার (১৭ জুলাই) খুলনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুবদল সভাপতি বলেন, আমরা সেই বাংলাদেশ ফিরে পেতে চাই, যে বাংলাদেশ আমরা লড়াই করে প্রতিষ্ঠা করেছিলাম। সেই বাংলাদেশের জন্য আমাদের লড়াই করতে হবে নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই কাজটা আমাদের করতে হবে ঐক্যবদ্ধভাবে।

তিনি বলেন, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মূল মালিক জনগণ। সেই জনগণকে আমরা ভোটের অধিকার ফেরত দিতে চাই। তাই আসুন দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য, স্বাধীনতার যেই আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য ঐক্যবদ্ধ হই। জাতীয় ঐক্য সৃষ্টি করে আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি টুকু বলেন, আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্রিত হয়ে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি।

এ সময় তিনি দেশ রক্ষা ও দেশের স্বার্থ রক্ষার জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X