কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারবিহীন ক্ষমতা সৌভাগ্য নয়, দুর্ভাগ্য: স্বপন 

বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তা হতো সম্মানজনক। ভোটারবিহীন ক্ষমতায় থাকা জনগণের জন্য সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। জনগণের অভিপ্রায়কে উপেক্ষা করে সুশাসনকে ভূলুণ্ঠিত করে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা কোনোক্রমেই গৌরবজনক নয়।

শনিবার (২০ এপ্রিল) রাজশাহীতে জেএসডির জেলা ও মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন,

অপশাসন ও দুঃশাসনে রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র হাতছাড়া হয়ে যাওয়ার পথে। এখন রাষ্ট্রকে পুনরুদ্ধার, স্বৈরাচারী সরকারকে বিদায় এবং নিপীড়নমূলক শাসন বদলের প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। বিদ্যমান শাসন ব্যবস্থা দিয়ে জাতীয়তাবাদ বিকাশের আর কোনো সুযোগ নেই। অংশীদারিত্বের গণতন্ত্র দিয়েই জাতীয়তাবাদ বিকাশের সুযোগ সৃষ্টি হবে। জেএসডি একমাত্র দল যারা জাতীয়তাবাদ বিকাশের দর্শন উপযোগী রাজনৈতিক ও শাসনতান্ত্রিক প্রস্তাবনা উত্থাপন করেছে ।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেএসডি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক সফিকুর রহমান বাবর। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এতে আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি মজিবুর রহমান, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, গোলাম মর্তুজা মোস্তফা, আবদুল্লাহ পারভেজ, শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

সভায় গোলাম মর্তুজা মোস্তফাকে আহ্বায়ক এবং মাসুদ পারভেজ ও মায়া খাতুনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট জেএসডির রাজশাহী মহানগর কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১০

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১১

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৩

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৪

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৫

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৬

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৭

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৯

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

২০
X