রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমকে বেধড়ক মারধর

হিরো আলমের ওপর হামলা। ছবি : সংগৃহীত
হিরো আলমের ওপর হামলা। ছবি : সংগৃহীত

চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। দিনের শুরু থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ সময়ে নানা অভিযোগ করেছেন তিনি। এবার একতারা প্রতীকের এই প্রার্থীকে মারধর করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা তাকে মারধর করেছেন। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে। এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করছে।

এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

এর আগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X