কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেককে পেটালেন ভিপি নুরের খালাতো ভাই

হামলার শিকার তারেক রহমানকে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। ছবি : কালবেলা
হামলার শিকার তারেক রহমানকে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে নুরুল হক নুরপন্থিদের বিরুদ্ধে।

সোমবার রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তিনি। সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী যুবঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমরান নাজির বলেন, ‘তারেক ভাই আমার সঙ্গেই ছিল, নুর ভাইয়ের খালাতো ভাই সাইফুল তাকে ডেকে নিয়ে ১০-১২ জন মিলে মারধর করে।’

গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, ‘কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে তারেক বাসার উদ্দেশে বের হন। এ সময় তার সঙ্গে আমাদের দুই যুবনেতা ইমরান ও নাদিমও ছিলেন। জামান টাওয়ারের পার্কিংয়ে গিয়ে বাইক বের করার সময় নুরের খালাতো ভাই সাইফুলের নেতৃত্বে সাত থেকে আটজন তারেকের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুসি দেওয়াসহ মাথায় আঘাত করে। পরে আমরা তারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।’

এ ঘটনায় নিন্দা জানিয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, নুরের অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড, আর্থিক অসচ্ছতা, ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎসহ তার নানা অপকর্ম নিয়ে সোচ্চার থাকায় তারেকের ওপর হামলা হয়েছে। নুরের নির্দেশেই তার বডিগার্ড সাইফুলসহ বেশ কয়েকজন এ হামলা চালিয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X