কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অর্থনৈতিক সংকট ঘণীভূত হচ্ছে: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

দেশের চলমান আর্থ-সামাজিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, দেশে অর্থনৈতিক সংকট দিন দিন ঘণীভূত হচ্ছে। জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এই লুটপাটের অর্থ বিদেশে পাচারের কারণে জনগণের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার অবমূল্যায়ন বেড়েছে। দ্রব্যমূল্য এখনো ক্রয় ক্ষমতার বাইরে। তীব্র গরমের মধ্যেও লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দেশের এই সংকট মেনে নেওয়া যায় না।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ সভাপতিত্ব করেন। পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের বোরকা-নেকাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেইনিং কমপ্লেক্স (সিইআইটিসি)’র কর্তৃপক্ষ। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে কর্তৃপক্ষকে এই অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক খুরশিদ আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আফতাব উদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়েদুর রহমান, হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক, অধ্যক্ষ আবদুল হান্নান, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X