কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ করবে ছাত্রদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রাণ, প্রকৃতি রক্ষা ও তীব্র তাপের থেকে মুক্তি মিলতে আষাঢ় থেকে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে বৃক্ষরোপণের প্রস্তুতি হিসেবে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে গাছ লাগিয়ে ফটোবাজি নয়, গাছের যত্ন নিতেও আমরা কাজ করব।

ছাত্রদলের এ সাধারণ সম্পাদক বলেন,

বৃষ্টিহীন এই তীব্র রোদের সময় গাছ রোপণ করা হলেও সেগুলো বাঁচবে না। এই খরার মাঝে কৃত্রিমভাবে পানি সরবরাহ করেও গাছ বাঁচানো অসম্ভব কাজ। দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা যখন ৩০-৩২ ডিগ্রি ছিল, তখনই নতুন গাছ বাঁচত না। এখন তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। তাই দায়িত্বশীল জায়গা থেকে আসন্ন বর্ষায় সারা দেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল।

নাছির বলেন, ছাত্রদল বিশ্ব পরিবেশ দিবস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীসহ নানা উপলক্ষে অতীতেও সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে । এ বছর আরও বড় পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১০

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১৩

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৪

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১৫

আরও কমলো তেলের দাম

১৬

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৭

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৮

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৯

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

২০
X