কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে অংশ না নিলেও প্রার্থীদের সমর্থন জানাবে বিএসপি

বাংলাদেশ সুপ্রিম পার্টির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম পার্টির লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নিলেও ভোট করতে ইচ্ছুক দলের প্রার্থীদের সমর্থন জানাবে। শুক্রবার (৫ মে) বিকেলে রাজধানীর মিরপুরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএসপির চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুল আজিজ সরকারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী পরিষদের সদস্য মো. আবুল কালাম আজাদ, মো. মনির হোসেন, মো. সামসুল আলম বকুল, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম মিয়া, মিরানা জাফরীন চৌধুরী, সীমা আক্তার প্রমুখ।

সভায় চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেখানে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, উপজেলা নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই বিএসপি দলীয় প্রতীকে অংশগ্রহণের বিরুদ্ধে। চলমান উপজেলা নির্বাচনে বিএসপি দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও পার্টির কেউ অংশগ্রহণ করতে চাইলে তাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত দশ হাজার টাকা থেকে এক লাখ টাকা করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে বিএসপি চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশনের এ উদ্যোগ কেবল দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদেরই উৎসাহিত করবে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের প্রতিবন্ধকতা।

সভায় উপজেলা নির্বাচনে জামানত বর্তমান পরিস্থিতির আলোকে ২০ হাজার টাকার মধ্যে রাখার দাবি জানানো হয়। এছাড়া আগামী ১৪ মে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা আহ্বান করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X