কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:১৮ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির পদযাত্রা

প্রাণ গেল দুজনের, আহত ২ শতাধিক

বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি : কালবেলা
বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি : কালবেলা

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী পদযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবারের (১৮ জুলাই) এই কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন দুজন, আহত ২ শতাধিক। নেতাকর্মীদের পাশাপাশি অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।

সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মো. সজীব নামে কৃষক দলের এক কর্মী নিহত হন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানাসহ উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। বিকেল পাঁচটার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হল ও রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়।

বগুড়ায়ও বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মী মিলিয়ে অন্তত ৩৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুপুরে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে সাভারে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা বিএনপি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

এদিকে ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নজরজুড়ে শান্তিপূর্ণ শোডাউন করেছে দলটি। এ সময় অতিরিক্ত তাপদাহে হিস্ট স্টোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমীন সরকার নিহত হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X