রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:৪৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা

আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা

এক দফা দাবি আদায়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে আজ টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করছে। ইতোমধ্যে আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে পদযাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমান উল্লাহ আমান, আমিনুল হকসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।

সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই এলাকা নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন।

এদিকে, পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করছেন।

এর আগে, গতকাল রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এদিন সমমনা রাজনৈতিক দলগুলো ঢাকায় পদযাত্রা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X