কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড লু’র সফরে ভিসানীতি সহজীকরণে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল মঙ্গলবার (১৪ মে) দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। এ সফরে অর্থনৈতিক নানা সম্পর্কের বিষয়সহ ভিসানীতি বা নিষেধাজ্ঞা বন্ধ বা সহজীকরণে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. কাজী খলীকুজ্জমান আহমেদ সম্পাদিত ‘পদ্মা ব্রিজ : অ্যান এপিক অ্যাকমপ্লিশমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ডোনাল্ড লু’র সফরে আলোচ্য বিষয় নিয়ে জানতে চাওয়া হলে হাছান মাহমুদ বলেন, মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশ সফর করুক না কেন, আমরা এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই একসঙ্গে কাজ করব। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানাক্ষেত্রে কো-অপারেশন আছে সেগুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,

ভিসানীতি ও র‌্যাবের কিছু ব্যক্তিবিশেষের ওপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এই বিষয়গুলো যাতে সহজীকরণ হয় বা ওঠে যায় তা নিয়ে আমরা ইতোপূর্বে মার্কিন প্রশাসনের হোয়াইট হাউস বা স্টেট ডিপার্ট্মেন্টের যেসমস্ত কর্মকর্তা এসেছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি। সে প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আলোচনায় আসবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে অনুরোধও জানানো হয়েছে, কিন্তু আরাকানের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনে বাধা রয়েছে। তবে এটাকে যদি তারা পুঁজি করে সেটি ঠিক নয়।

এ সময় বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, এটার মূল উদ্দেশ্য ছিল দেশের বাজারকে অস্থিতিশীল করা। তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

এর আগে এক বইয়ের মোড়ক উন্মোচনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিন্দুকের সঙ্গে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু নিয়ে সিপিডি টিআইবিসহ সমালোচনাকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশে যে কোনো উন্নয়ন সম্ভব সেটির বড় প্রমাণ পদ্মা সেতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X