কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথম দেখায় মনে হবে, যেন এক টুকরো জীবন্ত রবার! নিজের শরীরটাকে ধনুকের মতো উল্টো করে বাঁকিয়ে দিব্যি তরতর করে সিঁড়ি বেয়ে উঠছেন আর নামছেন। সুতরাং শরীরে হাড় আছে কি নেই, তা নিয়ে সন্দেহ জাগাটা স্বাভাবিক। দর্শক ও বিচারকরা অবাক হয়ে দেখছেন, প্রকৃতির সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক কিশোরী কীভাবে নিজের শরীর নিয়ে রীতিমতো খেলছে।

সিঁড়ি বেয়ে নামার সেই ছন্দবদ্ধ ভঙ্গি দেখে যে কারোর মনে হতে পারে, এটি হয়তো কল্পনা বা ভ্রম। অবিশ্বাস্য এ দৃশ্যটি দেখা মিলেছে চীনের চেংদু শহরে।

১৪ বছর বয়সী এই বিস্ময় বালিকার নাম চেন ঝৌইয়াং। নবম শ্রেণির এই শিক্ষার্থী সম্প্রতি ব্যাকওয়ার্ড বেন্ড বা উল্টোভাবে ১৫টি সিঁড়ি বেয়ে ওঠানামার এক নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মাত্র ৪৮ দশমিক ১৫ সেকেন্ডে তিনি এই অসাধ্য সাধন করেন, যেখানে আগের রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩৩ সেকেন্ডের।

অর্থাৎ, আগের চেয়ে প্রায় ৪ গুণ দ্রুতগতিতে এই রেকর্ড ভেঙেছেন তিনি। চেন বর্তমানে উচ্চমাধ্যমিকে পড়ছেন। পড়াশোনার ফাঁকে ছুটির দিনে চলে তার এই কঠোর অনুশীলন।

চেনের বাবা চেন ইয়ং জানান, নিয়মিত এই শরীরচর্চার কারণে তার মেয়ের রোগপ্রতিরোধ ক্ষমতা সহপাঠীদের তুলনায় অনেক বেশি। এর আগেও চেনের ঝুলিতে জমা হয়েছে ২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

২০২১ সালে এক মিনিটে ৪৪ বার ফরোয়ার্ড চেস্ট রোল এবং ২০২৩ সালে শরীরের পেছনের দিকে মুখ নিয়ে ২২টি ফুল কুড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বৃষ্টির কারণে এবার আরও ২টি চ্যালেঞ্জ থেকে পিছিয়ে এলেও, অদম্য এই কিশোরীর বর্তমান রেকর্ডটি এখন গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১০

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১১

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১২

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৩

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৪

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৫

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৯

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

২০
X