কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলসহ শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল নির্ধারণে এই কাউন্সিল গঠন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে, নিরাপত্তার জন্য যে কোনো ‘স্পষ্ট হুমকির লক্ষণ’ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে ‘লাল রেখা’ উল্লেখ করে কাউন্সিল জানায়, যে কোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও চূড়ান্ত।

এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয় আলোচিত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে।

এ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আবারও সতর্ক করে বলেছেন, কোনো আগ্রাসন হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X