কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসিতে উত্তীর্ণ নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা জানাল বিএনপি 

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দলের নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বিএনপি। ছবি : কালবেলা
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দলের নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বিএনপি। ছবি : কালবেলা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দলের নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (১২ মে) রাতে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনের (মিথুন) নেতৃত্বে কয়েকজন সদস্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ২০১৭ সালে নিহত সাবেক ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর বাসায় যান এবং নিহত নেতার মেয়ে এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্য মো. রুবেল আমিন, মো. শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মসিউর রহমান রনি, ছাত্রদল নেতা হাসনাইন নাহিয়ান সজীব প্রমুখ।

এ ছাড়া কক্সবাজার জেলায় নিহত চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিমের মেয়ে এবং ঈদগাঁও বোয়ালখালি এলাকার বিএনপি নেতা আব্দুর রশিদের ছেলেও এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রদল সভাপতি রিপনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

৭০০ বছরের রীতি ভাঙলেন ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X