কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পিতার লাশ ঘরে রেখে পরীক্ষা, এসএসসিতে যে ফল পেল সে শিক্ষার্থী

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেমেসিং মারমা। ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেমেসিং মারমা। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া সেই মেমেসিং মারমা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

রোববার (১৩ মে) এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা যায়, মেমেসিং মারমা জিপিএ- ৩.০৬ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালীন গত ২৭ ফেব্রুয়ারি তার পিতা উপেচিং মারমার আকস্মিক মৃত্যু হয়। সেইদিন মেমেসিং তার পিতার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই ঘটনার ছবি ও সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কাপ্তাইবাসীসহ সারা দেশের মানুষকে মর্মাহত করে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা যেই পরিস্থিতিতে এসএসসিতে অংশ নিয়েছিল আসলেই বিষয়টি ছিল অনেক কষ্টের। বিশেষ করে পিতার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তাই সে যে পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে, এতে সে অনেক ভালো ফলাফল করেছে। হয়তো এমন একটি দুর্ঘটনা না ঘটলে সে আরও ভালো ফলাফল করতে পারত।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, মেমেসিং মারমার এই ফলাফলে আমরাও অনেক আনন্দিত। সে ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশাবাদী। ইউনিয়ন পরিষদ থেকে যে কোনো সহযোগিতায় আমরা তার পাশে থাকব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X