কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (১৬ মে) মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০, ৩১ মে ও ১ জুন ঢাকা মহানগর দক্ষিণের ২৪ থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল, দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হবে।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শহীদ জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গতকাল বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X