কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

যে বার্তা দিলেন জামায়াতের সেক্রেটারি  

নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আমাদের নেতাদের মিথ্যা মামলা, বানানো সাক্ষী ও সাজানো রায় দিচ্ছে। কাউকে কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় হত্যা করেছে।

শনিবার (১৮ মে) ছাত্রশিবির আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, নেতাদের ভয়ংকর আসামিদের মতো কোমরে রশি ও পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা, বারবার জামিন পাওয়ার পরও জেলগেটে নতুন মামলা দিয়ে পুনরায় গ্রেপ্তার করাসহ প্রতিনিয়ত অকথ্য নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে। এসব জুলুমের অবসানে ধৈর্যের সঙ্গে পথ চলতে হবে। অর্থের পেছনে না ছুটে মানবিক দিক বিবেচনায় নিজেদের মানুষের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, যারা আইনাঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছেন, তাদের চলমান জুলুমের অবসান ঘটাতে আইন-আদালত ও বিচার অঙ্গনকে সংগ্রামের অংশ হিসেবে বেছে নিতে হবে। আমাদের সাথীদের রেখে যাওয়া আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যে তরুণরা আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন, তাদের মনে রাখতে হবে আপনাদের এ যাত্রা অত্যন্ত কঠিন! আপনারা একটি সংগ্রামী জীবন থেকে নতুন আরেকটি সংগ্রামী জীবন বেছে নিয়েছেন। এ সংগ্রামের সফলতা নির্ভর করছে আপনাদের ধৈর্য, কঠোর পরিশ্রম এবং দৃঢ়ভাবে লেগে থাকার ওপর।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মো. মঈন উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন নবীন আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X