কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রচণ্ডতা ও জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় এ পর্যন্ত ১৬ জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লক্ষ ৫৮ হাজার লোক। সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর। প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একমাত্র বাগেরহাট জেলায় মাছের ২২ হাজার ঘের পানিতে তলিয়ে গেছে। ১৫ হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে লাখো মানুষ।

তিনি বলেন, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। বিপুল পরিমাণ হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগল পানিতে ভেসে গেছে।

জামায়াতের আমির বলেন, এই পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আশা। দুর্গত মানুষের জন্য চাল-ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, কাপড়, ওষুধসহ চিকিৎসার জন্য মেডিকেল টিম, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, হাড়ি-পাতিল, গৃহনির্মাণ সামগ্রীসহ নগদ টাকা পাঠানো উচিত।

তিনি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে ঋণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে মানবিক সাহায্য নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X