রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে : সপু

লিফলেট বিতরণ করছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
লিফলেট বিতরণ করছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু।

শুক্রবার (২১ জুলাই) বাদ জুমা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)-এর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা জানান তিনি।

বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (২২ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

সপু বলেন, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়ে গেছে। সরকারের অধীনে আর কোনো একতরফা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে। সেই লক্ষ্যে শনিবার তারুণ্যের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান সপু।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা জসিম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের কে এম রাজিব, এ কে আজাদ, মাহমুদুল হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা বিএনপির মঞ্জুর হোসেন সেন্টু, জেলা যুবদলের কাঞ্চন ভূঁইয়া নাদিম, নবী হোসেন, সেলিম ভূঁইয়া, মতি শেখ, শ্রীনগর উপজেলা যুবদলের সোহেল মাদবর, শাহরিয়ার সৈকত, আবু বকর, শ্রমিক দলের শফিক মোড়ল, আলম বেপারি, শফিক ভূঁইয়া, মৎস্যজীবী দলের সামির মেম্বার, ওলামা দলের হারুন সারেং, ভাগ্যকুল ইউনিয়ন যুবদলের সিরাজ হাওলাদার, শ্রীনগর উপজেলা ছাত্রদলের ইমদাদুল হক ইমন, আরিফ চৌধুরী শিশির, ফরিদ রানা বেপারিসহ বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X