কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল : নাছিম

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা দেশ বিরোধী অপশক্তি।

বুধবার (১২ জুন) রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। বাষট্টিতে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ৬ দফা না হলে ঊনসত্তরের গণঅভ্যুত্থান হত না। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও কখনো কারও কাছে মাথানত করেননি। তিনি সব সময় চেয়েছিলেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে, দুমুঠো খেয়ে বেঁচে থাকে। তিনি তার সারাটা জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন।

নাছিম বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিকে বাঁধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি, সম্প্রিতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষ বাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নামক দেশবিরোধী অপশক্তি এখনো বাংলাদেশ বিরোধী অপকর্মের সাথে লিপ্ত। এরা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের বিরোধীতার নামে, দেশরত্ন শেখ হাসিনার বিরোধিতার নামে প্রকারান্তরে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। এদের বিষয়ে আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X