কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেন্দ্রীয় সংসদে পদমর্যাদা উল্লেখ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লবকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদমর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন সোহাগকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।

এর আগে গত ২ মার্চ রকিবুলকে সভাপতি আর নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X