জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়ব’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে তারা।

এদিন কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ্ উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রদলের এমন ইতিবাচক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা সবাই চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক একটি পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস। এই ধরনের কার্যক্রম সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে।’

সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়া, নোংরা জায়গা পরিষ্কার, আবর্জনা অপসারণ, দেয়াল থেকে পোস্টার ও ব্যানার সরানোসহ নানা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসনিক ভবনের আশপাশ, একাডেমিক ভবনের সামনে ও শিক্ষার্থীদের সাধারণ আড্ডাস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

কর্মসূচি বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা চাই এই ক্যাম্পাস পরিচ্ছন্ন ও মনোরম থাকুক। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণেই ছাত্রদল কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সব সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসুক। সুন্দর পরিবেশই শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে।’

কর্মসূচিতে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X